1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের চা বাগানগুলোতে সবুজ সমারোহ সৌন্দর্যের ফিরতে আনতে বাগান কর্তৃপক্ষ প্রুনিং পদ্ধতি চালু করাছেন। প্রতি বছরের ন্যায় এ বছর সিলেটের লাক্কাতুরা, এয়ারপোর্ট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, হবিগঞ্জের সব কটি চা বাগানগুলোতে প্রুপিংয়ের কার্যক্রম চালু করেছেন। গাছকে দীর্ঘস্থায়ী ও সতেজ রাখতে চা গাছের ছাঁটাই পদ্ধতিকে প্রুনিং বলা হয়। সিলেট-মৌলভীবাজার হবিগঞ্জ জেলা জুড়ে সব চা বাগানে এ মৌসুমে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন চা বাগানে সরেজমিনে দেখা যায়, চা গাছে কচি পাতার উৎপাদন বাড়ানো ও গাছকে সুস্থ রাখতে প্রুনিং কাজে ব্যস্ত চা শ্রমিকরা। বছর শেষে স্বাভাবিক নিয়মেই প্রতিটি বাগানের চা গাছে পাতা উৎপাদন সক্ষমতা কমে আসে। তাই নতুন বছরের শুরুতে চায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে সিলেট সহ মৌলভীবাজারের সব বাগানে সেকশন জুড়ে শুরু হয়েছে প্রুনিং।
প্রতি বছর মার্চের শুরু থেকে প্রায় ৯ মাস চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে এসে তা বন্ধ হয়ে যায়। ঠিক এই সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন সক্ষমতা বাড়াতে ছাঁটাই কাজ করা হয়।
এরপর গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করা হয়। পরে বর্ষাকালে বৃষ্টির পানি পেয়ে গাছ সতেজ হয়ে কচি পাতায় ভরে ওঠে। নিয়ম অনুযায়ী মার্চ বা এপ্রিলে নতুন পাতা চয়ন শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট