1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

স্বৈরাচার দোসরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বকুল

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধিঃ

পতিত হাসিনা সরকারের দোসরদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ১৬ বছর স্বৈরাচার সরকার হটাও আন্দোলনের ফসল আমরা গত ৫ আগস্ট ঘরে তুলেছি। লুটেরা হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সর্বত্র রয়েছে। দোসররা দেশকে অশান্ত করার বিভিন্ন ষড়যন্ত্র করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা ইউনিয়নে স্থানীয়দেও সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আন্দোলনের এক ধাফ সফল হয়েছি। এখন আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার। এদেশের জনগণ ১৭বছর ধরে ভোট দিতে পারেনি। স্বৈরাচার হাসিনা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দিনে ভোট রাতে করেছে। আমি আর ডামি নির্বাচন করেছে আবার বিনাভোটেও নির্বাচিত হয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। সংস্কারের অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করা হলে দেশের জনগণ আরো বিপদে পড়বে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সংস্কার করতে পারবেন। বকুল বলেন, বিএনপির ২০২৩ সালে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে।

বকুল বলেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা (ফ্যাসিবাদীরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন. সর্বগ্রাসী দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় বাংলাদেশ আজ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে রাষ্ট্রের সংস্কার অপরিহার্য। যেমন করে স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুঁড়ি থেকে এই দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। ঠিক সেই পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা নিয়ে কাজ করছে বিএনপি।

মতবিনিময় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুবুর রহমান মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দা রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট