1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কলমাকান্দায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সকালের সময়ের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের পশ্চিমবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ জানুয়ারি উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা বাজারের আলাউদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল হাকিম হাওলাদার বাদী হয়ে কলমাকান্দা থানায় এ মামলাটি করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিকালে লেংগুরা বাজারের সামছুল ফার্নিচারের সামনের সড়কে রাষ্ট্রবিরোধী স্লোগানসহ নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে বিস্ফোরক উপকরণসহ দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা মিছিল করে। একপর্যায়ে বিস্ফোরক জাতীয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে সামছুল ফার্নিচারের দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট করা হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতার ইসমাইল হোসেন সিরাজীকে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট