1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুরে অন্যায় ভাবে মৎস্যজীবী দলের ইউনিয়ন কমিটি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠনের পর অনৈতিক সুবিধা নিয়ে হঠাৎ করেই তা বাতিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।
০৩ ফেব্রুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১১টায় জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সিদ্দিক হোসেন ও সদর উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর অন্যায়ভাবে কয়েক মাসের ব্যবধানে কমিটি বাতিল করেছেন। তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দিয়েছেন, যা সংগঠনের আদর্শবিরোধী ও অন্যায় সিদ্ধান্ত বলে দাবি করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শেখ মোঃ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “কমিটি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আমার কাছে ১ লাখ টাকা দাবি করেছেন জেলার আহ্বায়ক সিদ্দিক হোসেন। এছাড়াও সদর উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কয়েক দফায় আমাকে সিদ্দিক হোসেনের সাথে সমন্বয় করতে চাপ দেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে কমিটি বাতিল করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী কোনো কারণ ছাড়া কমিটি বাতিল করার এখতিয়ার জেলা কমিটির নেই। বক্তারা দাবি করেন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি অর্থের বিনিময়ে দলীয় পদ বিক্রি করছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় তারা দলের উর্ধ্বতন নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং বাতিল হওয়া কমিটি পুনর্বহালের দাবি জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট