1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শেখ হাসিনা পালিয়েছে খালেদা জিয়া পলায়না: বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সরদার জসিম,ক্রাইম রিপোর্টার :

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নতারা। ছাত্রজনাতার অভ্যুথানে দেশ ছেরে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালাননি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহীদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।

সমাবেশের প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাচিয়ে রেখেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানার সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালুসহ আরো অনেকে।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট