1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় দুটি ফেরি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে, ফে‌রি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে বি‌ভিন্ন ধরনের যানবাহন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত দেড়টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। তখন ফেরি চলাচলের জন্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। ফে‌রি বন্ধের পর থে‌কে ঘাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট