1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি, আলোচনায় ‘আর্ট’ চুক্তি ও রাশিয়ার তেল পৃথিবী থেকে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুমকি ট্রাম্পের পাটগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দায় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা ও রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে নল্লাপাড়া এলাকা থেকে ৫০০ ঘনফুট, বটতলা থেকে ২ হাজার ৫০০ ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট