1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

যুক্তরাষ্ট্রে তমালিকার গোপন বিয়ে এবার প্রকাশ্যে

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বছর পাঁচেক ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অভিনেত্রীও এ নিয়ে নিরব ছিলেন। তবে এবার নিজেই দিলেন বিয়ের খবর।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনের সঙ্গে ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। ছবিতে দেখা যায় তমালিকার কপালে ভালোবাসার গভীর আবেগে চুমু এঁকে দিচ্ছেন প্রভীন। এই ছবি দেখেই নেটিজেনরা তমালিকা ও প্রভীনকে দম্পতি হিসেবে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।

বিনোদন অঙ্গনেরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তমালিকাকে। এই তালিকায় রয়েছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। সহকর্মী-প্রিয়জনদের শুভেচ্ছাবার্তাগুলোকে লাভ রিয়েক্ট দিয়ে গ্রহণ করছেন তমালিকা। তবে কবে, কখন, কোথায় তমালিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে- এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে তমালিকার ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট