1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠাপুকুর ইউএনও কে ফাঁসাতে প্রধান শিক্ষকের কারসাজি

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেক্সঃ

শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধ কাজে সাঁড়া না দেয়ার অভিযোগে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ফাঁসাতে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিনব কৌশল অবলম্বন করে গত সোমবার(১৩ জানুয়ারী) ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদে মিঠাপুকুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি ব্যবহারে উদ্ভুদ্ধ করার অভিযোগ উঠেছে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

মিঠাপুকুর উপজেলা প্রশাসন গত (১৩ জানুয়ারী) সোমবার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা-২০২৫ উৎযাপন উপলক্ষে মিঠাপুকুর উপজেলা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর ১২টায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী,বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে র‍্যালী মিঠাপুকুর উপজেলা চত্বর প্রদক্ষিন করে এবং পরে মিঠাপুকুর উপজেলা হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্ভোধন শেষে সকলকে সাথে নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় আগত খুদে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে লক্ষ্য করা যায়, মিঠাপুকুরের পাইকান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গলায় পরিচয় পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি। জানা যায়,পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান (বুলু) ইতিপুর্বে বিদ্যালয়ের গাছ কর্তন করে অর্থ আত্মসাৎ,বিদ্যালয়ের শ্রেনী কক্ষ নির্মানের নিমিত্তে সরকারী প্রকল্পের বরাদ্দ কৃত অর্থ দিযে পুরাতন কক্ষ জোড়াতালি দিয়ে নির্মান সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষকের অবৈধ কাজে সাঁড়া না দেয়ার অভিযোগে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান (বুলু) উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) কে ফাঁসাতে পরিকল্পিত ভাবে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপন উপলক্ষে আয়োজিত মেলা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি সন্বলিত পরিচয়পত্র ছাত্র ছাত্রীদের ব্যবহার করতে উদ্ভুদ্ধ করেছেন বলেন অভিযোগ উঠেছে। গত এমপি নির্বাচনের ২/৩ দিন আগে এমপি পুত্র রাশেক রহমানের সাথে পরামর্শ করে কক প্রধান শিক্ষক ৪টি নিয়োগ দেয়। সে নিয়োগে মোটা অংকের অর্থ লেনদেন হয়। প্র‍ধান শিক্ষকের নিজের ভাতিজি মোছাঃ নুশরাত জাহানকে নিয়োগ দেন। আমিরুল কবীর সুজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেন। এছাড়াও আরও দুইজন নিয়োগ পান। গত এমপি নির্বাচনকে পূজি করে পেশীয় শক্তির বলে এই নিয়োগ দেন প্রধান শিক্ষক। আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বুলু অবৈধভাবে নিয়োগ বানিজ্য সহ বিদ্যালয়ের বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরেও বহাল তবিয়তে থাকায় জনমনে অসন্তোষ বিরাজ করছে।

এবিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বুলু বলেন,এটা ভুলক্রমে হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতি মধ্যে প্রধান শিক্ষককে ৫ কর্ম দিবসের মধ্যে সুষ্ঠু জবাব চেয়ে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। শোকজ নোটিশের জবাব দাখিল সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট