1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দু’জন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ পৌর সদরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এই ঘটনা ঘটে। এইসময় ভুক্তভোগী ও ফরিদপুর থেকে ব্যবসায়িক কাজে আসা খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডিবি পরিচয় দেওয়া আটক দুই ব্যক্তি হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী দুইজন জানান, ফরিদপুর সদরের কানাইপুর বাজারে তাদের ওয়ার্কশপ আছে। যেখানে জুট মিলের পুরনো যন্ত্রাংশ নিয়ে সেগুলো মেরামত করে পুনরায় বিক্রি করা হয়। ঠাকুরগাঁও এ নিরাব আলী নামে এক ব্যক্তি জুট মিলের পুরনো যন্ত্রাংশ বিক্রি হবে জানিয়ে অহিদুর রহমানকে ঠাকুরগাঁও এ আসতে বলেন। পরে অহিদুর ও তার ছেলে রিফাত গত মঙ্গলবার ঠাকুরগাঁও এ আসেন ও একটি আবাসিক হোটেলে উঠেন। আসার পর তাদের বলা হয় যিনি যন্ত্রাংশ বিক্রি করবেন তিনি ঢাকায় গেছেন। তাই শুক্রবার পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়। এই কথা শুনে হোটেলে নিজেদের জিনিস পত্র রেখে তারা ফরিদপুরে ফিরে যান। বৃহস্পতিবার ফরিদপুর থেকে রওনা হয়ে শুক্রবার সকাল ৭টায় ঠাকুরগাঁও এ নামেন বাবা-ছেলে। এরপর প্রথমে হোটেলে কিছুক্ষণের জন্য গিয়ে পরে ইরাব আলীর সাথে বের হন পুরনো যন্ত্রাংশ দেখবেন বলে। ঠাকুরগাঁও বাইপাস সড়ক হয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করেন। এরপর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫ লাখ টাকা নেওয়ার পর বাবা-ছেলেকে হ্যাণ্ডকাফ পরায়। এই সময় তাদের দুইটি স্মার্টফোনও নিয়ে নেয় প্রতারক চক্র। পরে হ্যাণ্ডকাফ খুলে দুইটি মটরসাইকেলে তাদের তুলে নেয় থানায় নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু থানায় না নিয়ে ভিন্ন স্থানে নিয়ে গিয়ে বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা দিয়ে ছবি তুলে তারা। পরে কোথাও অভিযোগ না দেওয়ার শর্তে তাদের দেবীগঞ্জে নামিয়ে দিতে আসে মটরসাইকেলে। কিন্তু দেবীগঞ্জে নামিয়ে দেওয়ার সময় অহিদুরের ছেলে রিফাত কৌশলে একটি মটরসাইকেলের চাবি কেড়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি  শুরু হয়। এই সময় দুইজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এই সময় একটি পালসার ১৫০ সিসি মটরসাইকেল আটক করা হয়।
আটকের বিষয়টি মুঠোফোনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ঠাকুরগাঁও এর ঘটনা তাই সেখানে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট