1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

জুমার দিন আল্লাহর বিশেষ রহমত লাভে গুরুত্বপূর্ণ কিছু আমল

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্কঃ

পবিত্র জুমার দিন আজ। এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলে থাকেন অনেক আলেম। জুমার গুরুত্ব আল্লাহ তা’আলার কাছে এতটাই বেশি যে কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরাই নাজিল করা হয়েছে।

আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

এক হাদিসে নবি করিম (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ, হাদিস নম্বর ৮৫৪)

মহানবী (সা.) আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে, কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)

জুমার দিনের বিশেষ কিছু আমল:

গোসল করা
নবীজি (স.)  জুমার দিন উত্তমভাবে গোসল করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে- হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব

জুমার নামাজ পড়া
এ দিনের প্রধান কাজ হলো- ‘জুমার নামাজ পড়া।’ সপ্তাহের বিশেষ এই দিনে নামাজের জন্য আহ্বান করার পাশাপাশি আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়ার প্রতি জোর দেওয়া হয়েছে।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে; যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। (মুসলিম হাদিস ২৩৩)

হযরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তায়ালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। (বোখারি, হাদিস ৮৮৩)

সুরা কাহফ তেলাওয়াত করা
জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশেষ একটি আমল। এ আমল বলতে সুরা কাহফের তেলাওয়াতকে বোঝায়। এ সুরার তেলাওয়াত বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত।

সুরা কাহফ কোরআনুল কারিমের ১৫তম পারার ১৮নং সুরা। সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারলে প্রথম ও শেষ ১০ আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম। আর তাতে মিলবে গুরুত্বপূর্ণ সব ফজিলত। হাদিসে এসেছে-

  • যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর (পরবর্তী) জুমা পর্যন্ত নূর হবে।

  • যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে, সে আট দিন পর্যন্ত সর্ব ধরনের ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।

  • এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব (কবিরা গোনাহ ব্যতিত) গোনাহ মাফ হয়ে যাবে।

বেশি বেশি দুরূদ পড়া
জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি দুরূদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে তবে তার প্রতি ১০বার রহমত নাজিল করা হয়। তবে, জুমার দিন আসরের নামাজের পর দুরূদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে।

হযরত আউস ইবনে আউস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমার দিন; এদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তার মৃত্যু হয়েছে। এদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে।

আর এদিনই (শিঙ্গায় ফুঁ দেওয়ার ফলে) সবাই অচেতন হয়ে পড়বে। সুতরাং এদিন তোমরা বেশি করে আমার জন্য দুরূদ পাঠ কর। কারণ, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, (মৃত্যুর পর) আপনার দেহ শেষ হয়ে যাবে? তখন কীভাবে আমাদের দুরূদ পাঠ আপনার কাছে পেশ করা হবে?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন।’ (আবু দাউদ)

অন্য বর্ণনায় এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরিফ পাঠ করে আল্লাহ তা’আলা তার ওপর ১০টি রহমত নাজিল করবেন।’ (মুসলিম, তিরমিজি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট