1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

রংপুরে ভূমি মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করে আধুনিক ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে। ২৬ মে ২০২৫ সোমবার সকাল ১০ টায় সার্কিট হাউজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করেন।
এ ধারাবাহিকতায় দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫। বিভাগের ৮ টি জেলা ও ৫৮ টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।অনুষ্ঠানে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব দিকগুলোকে তুলে ধরেন। ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট