1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী ও নীতি-নির্ধারণী পরিষদ। শন সকালে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় উক্ত সংস্থার নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে,সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনের সার্বিক তত্বাবধানে ও ঢাকা বিভাগের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রধানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আলমগীর গনি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহম্মেদ আবু জাফর, জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শরীফ মোঃ ফায়েজুল কবীর,মোঃ মেহেদী হাসান, প্রচার-প্রকাশনা সচিব মোঃ হোসাইন আহমদ,শরীয়তপুর জেলার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম,এ কাইয়ুম চুন্নু,টাঙ্গাইল জেলার সভাপতি মাসুদুর রহমান মিলন, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম,এম রকি, ব্রাম্মণবাড়িয়ার জেলার সিনিয়র সহ-সভাপতি হারুন আল রশীদ, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সচিব নূসরাত বিন্তে শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মুক্তভাবে সাংবাদিকতার কার্যক্রম পরিচালনা সহ সাংবাদিক সাগর-রুনি,গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের পাশাপাশি খুনীদের সনাক্ত করে কঠোর বিচারের আওতায় নেয়ার আহবান জানান। এছাড়াও সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারকে আরও কার্যকরী কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন। সাংবাদিকরা যাতে মুক্ত চিন্তা নিয়ে কাজ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি, ভয়ভীতিহীণ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবারিত দ্বার উম্মোচন করার জন্য তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আক্ষেপ করে বলেন, রাষ্ট্রের এক থেকে তিন নম্বর স্তম্বের কর্মকর্তা/ কর্মচারীরা সরকারী বেতন-ভাতা,পেনশন, গ্রাচুয়িটি,বোনাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪র্থ স্তম্ভ বা খুঁটি হিসাবে বিবেচিত সাংবাদিকরা সরকারী কোনও সুযোগ-সুবিধা পান না। অথচ তাদের কাছ থেকে ষোলো আনা সার্ভিস আশা করা হয়।

সাংবাদিকরা আজ চরম অবহেলিত, অভাব-অনটনে তারা পেটে পাথর বেঁধে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্য সরকারের এই বিষয়টি সহানুভূতিশীল দৃষ্টিতে নজর দেয়া উচিত। দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল প্রতিষ্ঠানগুলো যেনো সহযোগিতা করে সেই সহযোগিতা কামনা করেন। পরিশেষে মুক্ত বিশ্ব গণমাধ্যম দিবসে দেশবাসির কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট