1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,মোবাইল কোর্টে সাজা মাঠে নেমেই পেনাল্টিতে গোল পেলেন মেসি, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু হচ্ছে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই অটোরিকশা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল বগুড়া সদর থানায় এক অটোরিকশা চালক তার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ করেন। ঘটনার তদন্তে নামে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫ মে ভোরে সদর থানাধীন চারমাথা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০), নিতাই মিয়া (৪৫)সহ আরও দুইজন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের টার্গেট করে পরিকল্পিতভাবে ছিনতাই করে আসছিল। পরে এসব যানবাহন বিভিন্ন এলাকায় বিক্রি করে দিত।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৪টি অটোরিকশা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ৬টি বাটন মোবাইল ও ১টি স্মার্টফোন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট