1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে বৈশাখ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসন সিলেট থেকে বিএনপির এমপি হতে চান যেসব নারী নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন বাহিনী মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

বৈশাখ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

আগামীকাল ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) দেয়া এক বাণীতে তিনি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তাঁর ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।’

তিনি বলেন, বৈশাখি মেলা, বৈশাখি শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উজ্জীবিত করে। বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ-শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করে নতুন গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই এই সরকার রাষ্ট্র এবং সমাজের সব শ্রেণি পেশার মানুষের জীবন মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে। কৃষক, কৃষি এবং কৃষি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হলো কৃষক কার্ড প্রদান কর্মসূচি। আগামী দিনগুলোতে এই কৃষক কার্ড বাংলাদেশের কৃষক এবং কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে, বাংলা নববর্ষে এটিই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বিশ্ব আজ নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি হয়ে উঠেছে। নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি- এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট