1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা

কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কমলনগর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে চলাচলের রাস্তালক্ষ্মীপুরের কমলনগরে চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণের মাধ্যমে অন্তত ১০টি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে হাজী রুহুল আমিন নামের এক ভুক্তভোগী বাদী হয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাজী রুহুল আমিনের ভাতিজা ও একই বাড়ির বাসিন্দা শাহজাহানের ছেলে প্রবাসী কামাল ও জামাল উদ্দিন সম্প্রতি তাদের নিজেদের অংশের ২৪ শতক জমিতে ফাউন্ডেশন দিয়ে পিলার উত্তোলনের মাধ্যমে একটি ঘর নির্মাণকাজ শুরু করেন। এতে ওই জমির পাশ দিয়ে ওয়ারিশি সম্পত্তির ওপর গড়ে ওঠা অন্তত ১০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দখল হয়ে যায়।রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার অন্তত দেড় শতাধিক মানুষ যাতায়াতের পথ হারিয়ে পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়েছেন।

সরেজমিন গেলে অবরুদ্ধ পরিবারের সদস্য মো. সিরাজ, আব্দুল হাসিম ও নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, তারা বংশপরম্পরায় এই পথ দিয়ে চলাচল করছেন। কিন্তু হঠাৎ করে কামাল ও জামাল জায়গাটি নিজেদের মালিকানা দাবি করে চলাচলের কোনো বিকল্প পথ না রেখেই ঘর তোলা শুরু করেন। এতে তারা এখন কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় অটোরিকশা চালক আবুল বাসার। তিনি বলেন, আমি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় কয়েকদিন ধরে গাড়িটি বের করতে পারছি না। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটছে।

অভিযোগকারী হাজী রুহুল আমিন জানান, কামাল ও জামাল যেখানে ঘর তুলছেন তার পেছনে তার দেড় কানি জমি রয়েছে। সেখানে ১০টি পরিবার বাস করে। দীর্ঘদিনের ব্যবহৃত এই ওয়ারিশি পথটি তারা গায়ের জোরে বন্ধ করে দিচ্ছে। নিষেধ করার পরও তারা কাজ চালিয়ে যাওয়ায় পুলিশের শরণাপন্ন হতে হয়েছে।

এদিকে অভিযুক্ত জামাল উদ্দিন দাবি করেন, নির্মাণাধীন জমিটি তাদের একান্ত মালিকানাধীন। তবে যাতায়াতের পথ বন্ধের বিষয়ে তিনি বলেন, এই পথটি বন্ধ করা হলেও পরবর্তীতে অন্য জায়গা দিয়ে চলাচলের জন্য রাস্তা বের করে দেওয়া হবে।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ একে আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিন তদন্ত করে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত মীমাংসার নির্দেশ দেওয়া হয়েছে।গ পাওয়া গেছে। উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে হাজী রুহুল আমিন নামের এক ভুক্তভোগী বাদী হয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাজী রুহুল আমিনের ভাতিজা ও একই বাড়ির বাসিন্দা শাহজাহানের ছেলে প্রবাসী কামাল ও জামাল উদ্দিন সম্প্রতি তাদের নিজেদের অংশের ২৪ শতক জমিতে ফাউন্ডেশন দিয়ে পিলার উত্তোলনের মাধ্যমে একটি ঘর নির্মাণকাজ শুরু করেন। এতে ওই জমির পাশ দিয়ে ওয়ারিশি সম্পত্তির ওপর গড়ে ওঠা অন্তত ১০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দখল হয়ে যায়।রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার অন্তত দেড় শতাধিক মানুষ যাতায়াতের পথ হারিয়ে পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়েছেন।

সরেজমিন গেলে অবরুদ্ধ পরিবারের সদস্য মো. সিরাজ, আব্দুল হাসিম ও নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, তারা বংশপরম্পরায় এই পথ দিয়ে চলাচল করছেন। কিন্তু হঠাৎ করে কামাল ও জামাল জায়গাটি নিজেদের মালিকানা দাবি করে চলাচলের কোনো বিকল্প পথ না রেখেই ঘর তোলা শুরু করেন। এতে তারা এখন কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় অটোরিকশা চালক আবুল বাসার। তিনি বলেন, আমি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় কয়েকদিন ধরে গাড়িটি বের করতে পারছি না। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটছে।

অভিযোগকারী হাজী রুহুল আমিন জানান, কামাল ও জামাল যেখানে ঘর তুলছেন তার পেছনে তার দেড় কানি জমি রয়েছে। সেখানে ১০টি পরিবার বাস করে। দীর্ঘদিনের ব্যবহৃত এই ওয়ারিশি পথটি তারা গায়ের জোরে বন্ধ করে দিচ্ছে। নিষেধ করার পরও তারা কাজ চালিয়ে যাওয়ায় পুলিশের শরণাপন্ন হতে হয়েছে।

এদিকে অভিযুক্ত জামাল উদ্দিন দাবি করেন, নির্মাণাধীন জমিটি তাদের একান্ত মালিকানাধীন। তবে যাতায়াতের পথ বন্ধের বিষয়ে তিনি বলেন, এই পথটি বন্ধ করা হলেও পরবর্তীতে অন্য জায়গা দিয়ে চলাচলের জন্য রাস্তা বের করে দেওয়া হবে।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ একে আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিন তদন্ত করে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত মীমাংসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট