1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া, ৩ এপ্রিল ২০২৬: বগুড়ায় (র‌্যাব-১২) এর পৃথক পাঁচটি অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ মোট ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি গরুর খামার থেকে গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৫টি ষাঁড় গরু চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে র‌্যাব-১২ বগুড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ এই চক্রটি বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় সক্রিয়। তারা দলবদ্ধভাবে গভীর রাতে গরু চুরি করে ট্রাকে তুলে বিভিন্ন স্থানে বিক্রি করত।
এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরির প্রস্তুতিকালে তারাজুল ইসলাম (৩০) ও সজল মন্ডল (৩৯) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে সজিব মিয়া ওরফে টাইগার (৩০) এবং শরিফুল (২৬) নামে আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ ও র‌্যাব-৫ এর যৌথ অভিযানে রাজশাহীর তানোর এলাকা থেকে চক্রের মূল হোতা জসিম উদ্দিন জুয়েল (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চক্রের সর্দারকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এবং অপর চারজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট