
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বুধবার (১ এপ্রিল) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহযোগিতায় কেরানীগঞ্জ থানার জুয়াইল ও আটিবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী মিডিয়া পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানায়, অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য উৎপাদন এবং বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ সময় জুয়াইল এলাকায় ফিরোজা বেগমকে এক লাখ টাকা এবং আটিবাজার এলাকায় মো. সাইদ হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাইদ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ, শিশু খাদ্য এবং প্রসাধনী জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও ভেজাল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
র্যাব জানিয়েছে, ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি