1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

সুপার এইট পর্বের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে সহস্বাগতিক শ্রীলঙ্কার। গতকাল (২৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের বড় হারে বিদায় নিশ্চিত হয় তাদের। আর প্রথম দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফলে গ্রুপ–২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড এখন ফেভারিট। তবে, পাকিস্তানকেও এখনই বাদ দেওয়া যাচ্ছে না। আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে সব হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কিউইরা শুধু সেমিফাইনালেই উঠবে না, পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেও থাকবে। এর ফলে তারা গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানের দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। এই ফল হলে দুই সেমিফাইনালই ভারতে অনুষ্ঠিত হবে।

কিন্তু যদি ইংল্যান্ড ওই ম্যাচে জিতে যায়, তাহলে তারা ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পাকিস্তানের সম্ভাবনাও টিকে থাকবে। তবে সেক্ষেত্রে পাকিস্তানকে নেট রান রেটের (এনআরআর) বড় ঘাটতি পুষিয়ে নিতে হবে।

ধরা যাক, ইংল্যান্ড ১৮০ রান করল এবং ৩০ রানে নিউজিল্যান্ডকে হারাল। তাহলে পাকিস্তানকে (একই রান তাড়া করলে) শ্রীলঙ্কাকে অন্তত ৪০ রানে হারাতে হবে। অর্থাৎ দুই ম্যাচের জয়ের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রান হতে হবে।

আর যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে ১৫০ রান করে এবং ইংল্যান্ড ১৭ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে একই লক্ষ্য তাড়া করে প্রায় ১৪.৪ ওভারের মধ্যে জিততে হবে, যাতে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারে।

গ্রুপের পরবর্তী দুই ম্যাচ শুধু দ্বিতীয় সেমিফাইনালিস্টই নির্ধারণ করবে না, প্রথম সেমিফাইনালের ভেন্যুও ঠিক করবে। যদি নিউজিল্যান্ড কোয়ালিফাই করে, তাহলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। আর যদি পাকিস্তান কোনোভাবে উঠে যায়, তাহলে সেমিফাইনাল হবে কলম্বোতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট