1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার নন্দীগ্রাম থানাধীন কালিকাপুর এলাকার মৃত শাহআমের ছেলে সাইফুল (৩৬), জেলার নন্দীগ্রাম থানাধীন রনবাঘা এলাকার জালাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও জেলার নন্দীগ্রাম থানাধীন নামুইট এলাকার মৃত জাহেদ আলীর মোজাহার আলী (৪৬)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেখানেই মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকের বিস্তার রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “নন্দীগ্রামসহ জেলার বিভিন্ন উপজেলায় আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, বগুড়াকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট