1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় বাংলাদেশ লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈরে ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার ভুয়া পুলিশের দৌরাত্ম্য থামাল ভ্রাম্যমাণ আদালত দলকে শক্তিশালী করতে শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল রংপুর রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের আজ থেকে নতুন সূচিতে চলবে সরকারি-বেসরকারি সব অফিস সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত-১,আহত-২ ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী লালদহ বিল রূপকথা আর প্রকৃতির এক অপূর্ব মিলনমেলা ঝালকাঠিতে মিলন নামের এক যুবককে কুপিয়ে হত্যা বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে, লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু উলিপুর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি র‍্যাবের অভিযানে ঢাকা থেকে গ্রেফতার রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না-বিএনপি যা বলে তাই করে”- সমাজকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার সংবিধান সংশোধনে জুলাই সনদ,খালখনন উদ্বোধনে আইনমন্ত্রীর ঘোষণা কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত-৫ ভারতকে কাঁদিয়ে আবারও সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশের মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চান না: আলী রীয়াজ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সংবিধান সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে জনগণের রায়কে পরিবর্তনের স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশের নাগরিকরা দ্বিধাহীনভাবে সংস্কারের পক্ষে মত দিয়েছেন এবং স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে নন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-র মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে যে জনসমর্থন এসেছে, তা প্রমাণ করে জনগণ রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তন চান। তিনি বলেন, “বাংলাদেশের বৃহদাংশ নাগরিক আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান সংস্কার, জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্রকাঠামো।”

গণভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে আহ্বান জানিয়েছিলেন, সেটির উদ্ধৃতি তুলে ধরে আলী রীয়াজ বলেন, টেকসই জাতীয় রূপান্তর কখনো একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে সম্ভব নয়। জনগণের সম্মতিই পরিবর্তনের চূড়ান্ত বৈধতা নিশ্চিত করে। সেই লক্ষ্যেই জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ দিতে গণভোটের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, গণভোটের ফলাফল কেবল সংখ্যার বিচারে দেখলে চলবে না; এটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এবং আত্মত্যাগকারী মানুষের প্রত্যাশার প্রতিফলন। তাদের ত্যাগের দায়বদ্ধতা থেকেই সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার এসেছে।

গত দেড় দশকের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও অস্থিরতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার জনআকাঙ্ক্ষার প্রকাশ হিসেবেও গণভোটের রায়কে দেখছেন তিনি। তার ভাষায়, “সার্বভৌম জনগণের অভিপ্রায় আবারও স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এ দায়িত্ব উপেক্ষা করার সুযোগ নেই।”

আলী রীয়াজ বলেন, গণরায় বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর। ক্ষমতাসীন দল, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোর প্রতি তিনি আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট