
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যেমিক বিদ্যালয় মাঠে ধানের শীর্ষের মননিত প্রার্থীর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল ৫ টার সময়৷ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১, আমতলী, তালতলী আসনের বিএনপির মননিত প্রার্থী বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা,৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা৷ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভুকেট গাজী তউহিদুল ইসলাম৷ সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন ফকির, তিনি বলেন আগামী ১২ তারিখ নির্বাচনে আমরা সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে নজরুল ইসলাম মোল্লাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ৷ কারণ আমরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছি অনেক মামলা হামলার শিকার হয়েছি এবং আমতলী উপজেলার মানুষ অনেক অবহেলিত হয়েছে, তাই জদি আমতলী উপজেলা সহ বরগুনা ১ আসনের উন্নয়ন চান তাহলে সকলকে ধানের শীর্ষে ভোট দিতে হবে৷ ঐ সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা তিনি জানান, আগামী ১২ তারিখ সারাদিন আমাদের সবাইকে ধানের শীর্ষে ভোট দিতে হবে আমরা আমতলী উপজেলা বাসি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি জদি উন্নয়ন চান ও রাস্তা ঘাট এবং আমতলী পায়রা নদির পায়রা সেতু চান তাহলে সকলকে ধানের শীর্ষে ভোট দিতে হবে৷ নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির৷ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান হিরু মৃধা৷ আমতলী সদর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক ও আমতলী ইউনিয়নের প্যানেল চ্যায়ারম্যান ফিরোজ খান তাপস, সহ অন্য অন্য অংগ সংঘঠনের নেতৃবৃন্দ৷ নির্বচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা ১ আমতলী, তালতলী বিএনপির মননিত প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা৷ তিনি তার বক্তব্যতে জানান আগামী ১২ তারিখ আমাকে সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন৷ আমি কথা দিলাম এই আমতলী উপজেলা তালতলী উপজেলা এবং বরগুনা সদরকে ঢেলে সাজাবো এই ১৭ বছর আওয়ামী লীগের আমলে আপনার আমতলী উপজেলা বাসি অনেক অবহেলিত লাঞ্চিত বঞ্চিত হয়েছেন৷ আমাকে নির্বাচিত করলে এবং বিএনপির সরকার ঘঠন করতে পারলে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে৷ তাই ১২ তারিখ সারাদিন আমার ধানের শীর্ষে ভোট দিন৷ ইনশাআল্লাহ আমি জদি বিজয়ই হই তাহলে বরগুনা ১ আসনে প্রায় ৩ হাজার ব্রিজ আছে তার প্রায় ১৫ শত চলাচলের অনউপোযোগি জদি আমি এমপি হতে পারি তাহলে সকল ব্রিজ কালভাট রাস্তা সব এক এক করে নির্মান করে দিব ইনশাআল্লাহ৷