1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে বিপর্যয়, বিদ্যুৎ বিহীন প্রায় ১০ লাখ মানুষ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভূতপূর্ব শীতের ঝড়ের কারণে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড শৈত্যে এখন পর্যন্ত অন্তত ৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এই ঝড়ের দাপটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে প্রায় ১০ লাখ বাসিন্দা অন্ধকারে রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) একদিনেই ১৬ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ তথ্য দিয়েছে বিবিসি। প্রতিবেদন অনুসারে, শীতকালীন এই ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। টেক্সাসেও আরও একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাত, বরফ জমা ও হিমশীতল বৃষ্টির ফলে ‘জীবনহানির ঝুঁকিপূর্ণ’ অবস্থা সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মার্কিন গণমাধ্যমগুলোর মতে, দেশের দক্ষিণাঞ্চলে বরফের চাপে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কমপক্ষে ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। টেনেসি অঙ্গরাজ্যে ৩ লাখ ৩০ হাজারেরও অধিক, মিসিসিপিতে ১ লাখ ৬০ হাজার, লুইজিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন। মধ্য-আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

দক্ষিণাঞ্চলে তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিসিসিপির অক্সফোর্ড শহরে। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন, অনেক জায়গায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে ভয়াবহ আখ্যায়িত করেছে।
নিউইয়র্ক সিটিতেও তীব্র তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত আট বছরের মধ্যে এটিই সবচেয়ে শৈত্যপূর্ণ সময়। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।

ঝড়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্লাস স্থগিত ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। শার্লটে তুষারঝড়ের কারণে সকল ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দশ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট