1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

লালমনিরহাট জেলার পাটগ্রামে সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা, বিএসএফের ব্রিজ নির্মাণ বন্ধ করল বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী বিওপি এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ব্রিজ নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলসুতী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮২৮/২ এস–এর কাছে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। অভিযোগ রয়েছে, জুমার নামাজের সময় সীমান্ত এলাকায় নজরদারি কম থাকবে—এমন ধারণা থেকে তারা কাজ শুরু করে। তবে বিজিবির নিয়মিত টহল ও সতর্ক নজরদারির কারণে বিষয়টি দ্রুত ধরা পড়ে।
এলাকাবাসী জানান, বিএসএফ সদস্যরা অত্যন্ত কৌশলে নামাজের সময়টিকে বেছে নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগ, সুযোগ পেলেই ভারতীয় বাহিনী সীমান্ত এলাকায় নানা ধরনের তৎপরতা চালায়। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজিবি সময়মতো ঘটনাস্থলে না পৌঁছালে ব্রিজ নির্মাণকাজ শেষ হয়ে যেতে পারত।
ধবলসুতী বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির নজরে আসে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা নির্মাণাধীন রিং ব্রিজ রেখে সরে যান।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট