1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

ঈশ্বরগন্জে কম্বলের অপেক্ষায় শীতার্ত হতদরিদ্র মানুষ 

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউএনও অফিসের বারান্দায় সরকারি কম্বল পাওয়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে দুস্থ অসহায় মানুষ জনকে।
রোববার দুপুরে, উপজেলা নির্বাহী অফিসারের অফিস বারান্দায়  ১০-১৫ জন বয়োবৃদ্ধ মানুষকে কম্বলের আশায় ভীড় করতে দেখা যায়। ‘এখানে কম্বল দেয়া হয়না’ বলে তাদেরকে চলে যেতে বলেন ওই অফিসের কর্মচারীরা।
 আশাহত হয়ে বাড়ি ফেরার পথে কথা হয় হাজেরা (৭৫) এর সাথে তিনি বলেন, বাবা অনেক শীত।শীতে খুবই কষ্ট করতাছি।টিইউনোর (ইউএনও) বারাত (কাছে) আইছিলাম একটা কম্বলের লাইগ্যা, কিন্তু এত্তক্ষণ বইয়া থাকইক্যাও কম্বলও পাইলাম না- টিএনওরেই পাইলাম না।
চরনিখলা গ্রামের সত্তোরোর্ধ আঃ মতিন এর সাথে কথা হলে তিনি বলেন, তিন দিন ধইরা একটা কম্বলের লাইগ্যা আইতাছি কম্বল আর পাইলাম না। আফনেরা একটা কম্বল লইয়্যা দিতারবাইন?
মাইজবাগ ইউনিয়নের আবুল হোসেন বলেন, এখন শীতে মানুষ কষ্ট করতেছে কিন্তু কম্বল বিতরণের কোনো সাড়াশব্দ নাই। শীতে যদি কম্বল না দেয় তাইলে গরমে কম্বল দেয়া কি অইবো?।
 ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে কথা হলে তারা জানান, এবার আমাদেরকে কোনো কম্বল বরাদ্দ দেয়া হয়নি। ইউএনও অফিস থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলাল উদ্দিন বলেন, ৬ লাখ টাকায় কোটেশনের মাধ্যমে ১১শ কম্বল কেনা হয়েছে।
কতগুলো কম্বল বিতরণ হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও মহোদয় বলতে পারবেন।
 ইউএনও সানজিদা রহমান বলেন, আমি রাতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রকৃত দুস্থ অসহায় মানুষকে দু থেকে আড়াইশত কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট