1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

আলমডাঙ্গায় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (নতুন বছর উপলক্ষে) কামালপুর পাঠাগার চত্বরে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক উপকরণ, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কবি গোলাম রহমানের সভাপতিত্বে এবং কবি এম সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে ওমর আলী মাস্টার বলেন,
“কবি গোলাম রহমান চৌধুরী প্রতি বছর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে আসছেন। এবারও তার ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি। আমরা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, আরএমপি’র সভাপতি ও কামালপুর বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি জিনারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ও আরএমপি’র সাধারণ সম্পাদক ডাক্তার আতিক বিশ্বাস এবং কবি সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী গজল পরিবেশন করা হয়। পরিশেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট