1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শিশু আয়েশা ও শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রমিক দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও শ্রমিক হত্যার ঘটনা প্রমাণ করে দেশে মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। বিশেষ করে দিপু দাস কে পুড়িয়ে হত্যা ও শিশু আয়েশার মতো নিষ্পাপ প্রাণের হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শিশু, নারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি তোলা হয়।
মানববন্ধনে কর্মসূচিতে জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, সুধাংশু শেখর, মাদব দত্ত, বিশ্বজিত সাধু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বাসুদেব সিংহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট