1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, বিভ্রান্তি দূর করতে ইসির পরিপত্র

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পলাতক বা ফেরারি আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর নতুন ব্যাখ্যা অনুযায়ী, আইনের চোখে যিনি পলাতক হিসেবে বিবেচিত, তিনি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের বিভ্রান্তি নিরসনে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা এই পরিপত্র ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে ‘পলাতক আসামি’ ও ‘অভিযুক্ত আসামি’র সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি কারাবন্দি ও জামিনপ্রাপ্ত প্রার্থীদের হলফনামা দাখিলের নিয়মও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হলো।

পরিপত্র অনুযায়ী—
জামিনে মুক্ত কোনো অভিযুক্ত প্রার্থীর ক্ষেত্রে আদালত থেকে পাওয়া জামিন আদেশের সত্যায়িত কপি দাখিল করা বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে। তবে যারা কারাগারে অন্তরীণ রয়েছেন, তাদের হলফনামা অবশ্যই সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত হতে হবে।

এছাড়া ‘অভিযুক্ত’ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হবে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। কেবল মামলার অভিযোগ থাকলেই কাউকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে না।

নির্বাচনী ব্যয়ের জন্য মনোনয়ন ফরমে যে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে, তা প্রার্থী নিজে অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের হতে পারবে এ বিষয়টিও পরিপত্রে স্পষ্ট করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, পলাতক আসামির সংজ্ঞা ব্যাখ্যা করে ইসি জানিয়েছে—যিনি জামিন পাওয়ার পর আত্মগোপনে চলে যান অথবা শুরু থেকেই আদালতে অনুপস্থিত থাকেন এবং আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও নির্ধারিত সময়ে হাজির না হয়ে পলাতক থাকেন, তিনি পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এমন ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট