1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

লালমনির হাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পাটগ্রাম প্রতিনিধি:
‎লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তে গরু চোরাচালানকেন্দ্রিক অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আজ ভোর ৬ ঘটিকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, হাতিবান্ধা উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০২ দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে উত্তর গোতামারী এলাকায় অনুপ্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে ভারতের ৭৮ বিএসএফ-এর শিষরাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।।

‎এতে বাংলাদেশি নাগরিক মোঃ রনি মিয়া (২২) পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি হাতিবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ হারুন অর রশিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

‎ঘটনাটি আবারও সীমান্ত এলাকায় সক্রিয় গরু চোরাচালান চক্রের তৎপরতা ও সীমান্ত ব্যবস্থাপনার দুর্বলতাকে সামনে এনেছে। সীমান্তবাসীর অভিযোগ, চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষ বারবার প্রাণঘাতী ঝুঁকিতে পড়ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট