1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আন্ডারওয়ার্ল্ড কানেকশন থেকে রাজনৈতিক গডফাদার হাদি হামলার নেপথ্যে কারা?

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বু‍রো চীফ,সিলেটঃ

​রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দাবি করেছে এই হামলার পরিকল্পনার সাথে আওয়ামী লীগের পলাতক দুই প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
​গত ১২ ডিসেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে ডিবি। গোয়েন্দা তথ্যানুযায়ী ফয়সালের সঙ্গে একাধিক পেশাদার শুটার ও আন্ডারওয়ার্ল্ডের গভীর যোগাযোগ রয়েছে। বিশেষ করে পুরান ঢাকার আদালতপাড়া ও মিরপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় জড়িত শুটারদের সঙ্গেও ফয়সালের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।
​তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ঘটনা শেষে আলামত নষ্ট করতে নম্বর প্লেটটি খুলে একটি ম্যানহোলে ফেলে দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ের বর্ণলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করে সিটিটিসির একটি দল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
​আশ্চর্যের বিষয় হলো হামলায় ব্যবহৃত হোন্ডা হরনেট মোটরসাইকেলটি অন্তত আটবার হাতবদল হয়েছে। সর্বশেষ শুভ নামের এক ব্যক্তি এটি কিনলেও ফয়সালের সহযোগী কবিরের এনআইডি কার্ড ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে এটি কেনা হয়েছিল।
​এদিকে র‍্যাবের একটি সূত্র জানিয়েছে বুধবার কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা মাকে আটক করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেছেন যে ফয়সালের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা নানকের নিয়মিত যোগাযোগ ছিল।
​বর্তমানে ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ফয়সালকে পালাতে সহায়তা করার অভিযোগে নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী ও শ্যালকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
​তদন্তকারীদের মতে ১৩তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করার একটি সুগভীর পরিকল্পনার অংশ হিসেবেই শরীফ ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট