1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিলেটে ‘ডেভিল হান্ট টু’র ঝটিকা অভিযানে গ্রেপ্তার -৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ব‍্যরো চীফ, সিলেটঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট টু’-এর জালে আটকা পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতা ও এক জ্যেষ্ঠ সাংবাদিক। গত ১৬ ও ১৭ ডিসেম্বর টানা দুই দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন, পেনাল কোড এবং জিআর মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
​পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন রাজনৈতিক দলের একাধিক প্রভাবশালী নেতা। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ। তিনি এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার বাসিন্দা। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না।
​অভিযানে আটক অন্যান্যের মধ্যে রয়েছেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. তারা মিয়া এবং এয়ারপোর্ট থানার দেবাইরবহর এলাকার আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি। পুলিশের এই বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন একজন গণমাধ্যমকর্মীও। তিনি হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক সহ-সভাপতি ও ঢাকার একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিক কামাল হোসেন। বর্তমানে তিনি সিলেট হাউজিং এস্টেট এলাকায় বসবাস করছিলেন।
​এছাড়াও গ্রেপ্তারের তালিকায় রয়েছেন জালালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইয়াহিয়া, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি ও জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার মো. দিলোয়ার হোসেন, জকিগঞ্জের বাসিন্দা ও বর্তমানে দর্জিবন্দ এলাকার বসবাসকারী বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন এবং মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার নূরুল ইসলাম।
​সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু ছিল। আইনি প্রক্রিয়া শেষে আটককৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট