1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ
‎ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৩৫) ও তার স্ত্রী ইতি রানী নিহত হয়েছে। মোটরসাইকেলের আরোহী’র স্ত্রী ইতি রানী (২৮) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহী মহুগাঁও বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী এবং অর্ধেক নামে ৩ বছরে একটি শিশু পুত্র রেখে গিয়েছে।

‎বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের সাথে অজ্ঞাতনামা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের ১ জন আরোহী গুরুত্বর আহত হন। বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিনী বর্মন কে মৃত ঘোষণা করেন। এঘটনায় তার স্ত্রী ইতি রানীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের মৃত জিতেন্দ্র নাথ বর্মনের ছেলে।

‎নিহত তারিনী বর্মনের বৌদি মিনা রানী জানান, বুধবার সকালে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। কমোর রাইজ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলের উপরে উঠিয়ে দেয়। এতে আমার দেবরের তারিনীরের মৃত্যু হয়।

‎বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান,ট্রাক্টর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট