1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বাগভান্ডার বিওপির একটি বিশেষ টহলদল পূর্ব ভোটহাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান পাচারের চেষ্টা চলছে। টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব শাড়ির সিজার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় জড়িত চোরাচালানচক্রকে শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,“আন্তঃসীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

বিজিবির দাবি, সফল এই অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট