1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ‘শানে তাওহীদ’ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে পাঁচ দফা দাবিতে ‘শানে তাওহীদ’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলার মাঠ) হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অংশ নেন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ।

বক্তারা সম্মেলনে যে পাঁচটি দাবি তুলে ধরেন, সেগুলো হলো—১. ধর্মীয় মূল্যবোধ অবমাননার ঘটনায় কঠোর আইনগত শাস্তির বিধান নিশ্চিত করা। ২. ইসলামের নামে ভ্রান্ত মতবাদ বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ৩. ওরশ, মাজার, মেলা ও পালাগানের আসরে মাদকদ্রব্য ও অশালীনতার ব্যবহার রোধ করা। ৪. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারের নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা। ৫. তওহিদি জনতার বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

বক্তারা এ সময় বাউল শিল্পী আবুল সরকারের ঘটনায় আইনগতভাবে সুষ্ঠু তদন্ত ও যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর। বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির (মধুপুরের পীর) মাওলানা আব্দুল হামিদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমীসহ অন্যান্য নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট