1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

এনসিপির নতুন কমিটি প্রত্যাহারের আহ্বান বান্দরবানে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে ‘প্রহসনমূলক পকেট কমিটি’ গঠন করা হয়েছে অভিযোগ করে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন ঘোষিত এই কমিটি দ্রুত বাতিল না হলে একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন জেলা পর্যায়ের বর্তমান ও সাবেক নেতারা।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বান্দরবানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে এনসিপি বান্দরবান জেলা কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল অভিযোগ করেন, “জুলাই আন্দোলনের প্রকৃত ত্যাগীদের বাদ দিয়ে নতুন করে প্রহসনমূলক একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। আরও দুঃখজনক হলো—নতুন কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান, তবুও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “প্রকৃত জুলাই যোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। দ্রুত নতুন ঘোষিত কমিটি বাতিল না হলে বান্দরবান জেলার সব স্তরের এনসিপি নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করবেন” বলেও ঘোষণা দেন তিনি।এ সময় সাবেক কমিটির যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, খালেদ মোশাররফ হোসেন মাসুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৮৯ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট