1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে বৃহস্পতিবার (৪, ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমন্বিত ১০ তলা অফিস ভবনের ডিজটাল হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো সময়ের চাইতে ঐতিহাসিক এবং গ্রহনযোগ্য করার লক্ষ্য নিয়ে উপস্থিত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নির্বাচন সংক্রান্ত খুঁটি-নাটি বিষয় উপস্থাপন সহ সাংবাদিকদের কাছে সর্বোচ্চ সহযোগিতার কথা ব্যক্ত করে বক্তব্য রাখেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আমরা প্রার্থী, ভোটার, ভোট গ্রহণকারী ও সাংবাদিক সহ সবার জন্য সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবো, এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য্য , কেননা গণমাধ্যম কর্মীরা হলো দেশ ও জাতির আয়না এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ। আপনারা যারা সাংবাদিকতা পেশায় আছেন, তারা যেন নিয়মনীতি মেনে শতভাগ দায়িত্বশীলভাবে কাজ করেন। তিনি আরো বলেন, আমরা মাদারীপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি, নির্বাচন যত ঘনিয়ে আসবে আমাদের এতদসংক্রান্ত কাজ-কর্ম ততই গতিশীল হবে। যে কোনো মূল্যে আমরা দেশ ও জাতির স্বার্থে একটি পক্ষপাতবিহীণ গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেপিড একশন ব্যাটালিয়ান মাদারীপুর-৮ (সিপিসি) এর কমান্ডিং অফিসার মোঃ মনির হোসেন (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক আলোকিত নিউজ এর সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এস,আর শফিক স্বপন, সেক্রেটারী ও বাসস প্রতিনিধি বেলাল রিজভী, মেত্রী মিডিয়া সেন্টারের সেক্রেটারী এস,এম আরাফাত হাসান, ডিবিসি টিভির সাংবাদিক মনির হেসেন বিলাস, বাংলভিশন টিভির সাংবাদিক ফরিদউদ্দিন মুফতি, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী মনজুর হোসেন, মহসিন তালুকদার, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার শামীম আহম্মেদ সহ জেলা গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহম্মেদ। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহম্মেদ উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের সামনে ডিজিটাল পর্দায় নির্বাচনী ডুকুমেন্টারী, আচরণবিধি, সাংবাদিকের আচরণবিধি, করণীয়, পোষ্টাল ভোট, কেন্দ্র ও বুথের সংখ্যা, পিআর পদ্ধতি, ভোটার সচেতনতা এবং প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়াদি শর্ট ভিডিও ফ্লিম উপস্থাপন করেন। সেমিনারে সাংবাদিকরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, নিরাপত্তা, তথ্যপ্রাপ্তি ও সংবাদ পরিবেশনের নানা দিক নিয়ে মতামত পেশ করেন। সাংবাদিকদের নিরাপত্তা দেবার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের নিয়ে ট্রেনিং সংক্রান্ত আরো সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের কথা উল্লেখ করে সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট