1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

কোটি কোটি ভক্তদের মন ভেঙে কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল থেকে ছিটকে গেল ব্রাজিল। সোমবার রাতে সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি। আর স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলের।

খেলার পুরো সময়জুড়েই আক্রমণ–প্রতিআক্রমণে শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দেয় দুই দল। ব্রাজিলের গতি ও ব্যক্তিগত নৈপুণ্য পর্তুগিজ রক্ষণে বারবার চাপ তৈরি করলেও গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট হয়। অন্যদিকে পর্তুগালও মাঝমাঠে দাপট দেখালেও ব্রাজিলের মজবুত রক্ষণভাগ ভাঙতে পারেনি।

নির্ধারিত সময়ে গোল না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শটে দুই দলই ছিল নিখুঁত। সাডেন ডেথে পর্তুগালের হয়ে হোসে নেতো সফলভাবে শট নিলে চাপের মুখে ব্রাজিলের আঞ্জেলো তার শট ক্রসবারে লাগিয়ে উপরে পাঠিয়ে দেন। আর তাতেই পর্তুগাল শিবিরে উৎসব শুরু হয়।

৬–৫ ব্যবধানে জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালের মুখ দেখল পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, যারা প্রথম সেমিফাইনালে ২–০ ব্যবধানে ইতালিকে হারায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট