1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

সিংগাইরে এক ব্যক্তিকে মাথা থেঁতলে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে বকচর রাস্তার নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ।
নিহত জাকির হোসেন চান্দহর ইউনিয়নের চারচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দ বাজারে চা খেতে যান জাকির। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। রাত ৪টার দিকে এক সবজি চাষি সানোয়ারাকে খবর দেয় যে তার স্বামীর লাশ রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন জাকিরের মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত জাকির বিভিন্ন স্থানে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন এবং পূর্বে একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম বলেন, “আমার স্বামীকে কেন হত্যা করা হলো, তা জানি না। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, “জাকির হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট