1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মেসির অনন্য ‘হ্যাটট্রিকে’ ফাইনালে ইন্টার মায়ামি

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

বয়স যে শুধু একটি সংখ্যা—তা আবারও প্রমাণ করে দিলেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্টের হ্যাটট্রিকে ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ঘরের বাইরে সিনসিনাটির মাঠে ৪-০ ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়েছে মায়ামি।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। ১৮ মিনিটে মাতেও সিলভেত্তির নিখুঁত ক্রসে হেড করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে এই এক গোলের দেখা মিললেও বিরতির পর শুরু হয় মেসির সৃজনশীলতার প্রদর্শনী।

দ্বিতীয়ার্ধে খেলার গতি নিয়ন্ত্রণ করেন প্লেমেকার মেসি। ৫৭ মিনিটে সিলভেত্তিকে দুর্দান্ত এক পাস বাড়ান তিনি, যেটি থেকে দূরের পোস্টে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভেত্তি।

এরপর মাঠ কাঁপান তাদেও আলেন্দে। মেসির কাছ থেকে মাঝমাঠের বুদ্ধিদীপ্ত থ্রু পাস পেয়ে ৬২ মিনিটে গোলকিপারের সঙ্গে একা অবস্থায় ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই তরুণ মিডফিল্ডার। ৭৩ মিনিটে মেসি নিজে গোলের সুযোগ নষ্ট করলে এক মিনিট পর আবারও আলেন্দের পথে বল পাঠান তিনি। আলেন্দে ডিফেন্স কাটিয়ে ম্যাচের চতুর্থ গোলটি নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের এই দাপুটে জয়ে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের ফাইনালে উঠতে আর থামতে হয়নি।

এখন ইন্টার মায়ামি ফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউ ইয়র্ক সিটি এফসি—এ দুই দলের সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট