1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

যুক্তরাষ্ট্রের সতর্কতায় ভেনেজুয়েলায় একের পর এক ফ্লাইট বাতিল

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলা থেকে নির্ধারিত তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (২২ নভেম্বর) কারাকাসের সিমন বলিভার মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলের গোল এয়ারলাইন্স, কলম্বিয়ার আভিয়াঙ্কা এবং পর্তুগালের ট্যাপ এয়ারলাইন্সের পরিষেবা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এই বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

কলম্বিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেতিয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে। ট্যাপ এয়ারলাইন্স তাদের শনিবার ও মঙ্গলবারের ফ্লাইট স্থগিত করার কারণ ব্যাখ্যা করে বলেছে, মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে ভেনেজুয়েলার আকাশসীমা নিরাপদ নয়।

এদিকে, স্পেনের ইবেরিয়া এয়ারলাইন্স সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারাকাসগামী সকল ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। তবে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো এয়ারলাইন্স শনিবার তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে।

মার্কিন এফএএ’র সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ভেনেজুয়েলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সকল উচ্চতায় বিমান চলাচল ঝুঁকির মুখে। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যার মধ্যে রয়েছে নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান। তবে কারাকাস এই অভিযানকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট