1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

তালায় জাল টাকার কারখানায় র‍্যাব’র অভিযান হোতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জাল টাকার একটি গোডাউন বা কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতের এই অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা।

এর আগে একই দিন বিকেলে যশোর কোতোয়ালী মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকান থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজি (১৯) নামের এক যুবককে আটক করে র‍্যাব। আটক ইব্রাহিম তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশেম গাজীর ছেলে।

পরে ইব্রাহিমের স্বীকারোক্তি মতে র‍্যাব সদস্যরা তালা উপজেলার গণেশপুর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখানে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে ইব্রাহিম পেশাদারভাবে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিল। ঘটনাস্থল থেকে জব্দ করা সরঞ্জামসহ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জব্দ করা আলামত ও আটক ইব্রাহিম গাজীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট