1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

মুন্সীগঞ্জে মেলায় কাপড় কিনতে এসে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে নারীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাভার্ড ভ্যান চাপায় আকলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় নিহত নারীর অপর ছোট বোন পেয়ারা বেগম (৫০) গুরুতর আহত হন। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী। তারা আপন দুই বোন হন বটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, নিহত ও আহত নারী আপন দুই বোন। তারা সিরাজদিখান উপজেলার হতে হাতিমারা এলাকায় আসলে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়। নিহতের মরদহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে মরগে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট