1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খানকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দিবাগত রাতে বাণীবহ ইউনিয়নের রথখোলা এলাকায় পাকা রাস্তার ওপর ব্যানার ও মশাল নিয়ে সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা বিপন্ন ও ত্রাস সৃষ্টির লক্ষ্য নিয়ে নাশকতার পরিকল্পনা হচ্ছিল। ওই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী সেখানে প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলা য় শনিবার বিকেলে আবু বক্কার খানকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন,“সদর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে কৃষক লীগ নেতা আবু বক্কার খানকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট