1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরিদ্র নারী সোনাভান খাতুন আজ স্বাবলম্বী জীবনের স্বপ্ন দেখছেন। সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর পেয়ে তাঁর জীবনে এসেছে স্থিতিশীলতা ও নতুন আশার আলো।
জানা যায়, শ্রীমন্তপুর ইউনিয়নের এক প্রান্তিক পরিবারে জন্ম নেওয়া সোনাভান খাতুন দীর্ঘদিন ধরে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন। নিজের ও পরিবারের সদস্যদের নিয়ে চলতে হতো ভাঙাচোরা ঘরে, যেখানে বৃষ্টি নামলেই পানি চুঁইয়ে পড়ত, রোদে গরমে টিকে থাকা কঠিন ছিল।
এই অবস্থায় একদিন তিনি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জয়া মারিয়া’র কাছে গিয়ে সংসারের অভাব-অনটনের কথা তুলে ধরেন এবং একটি আশ্রয়ের ঘর চান। ইউএনও বিষয়টি গুরুত্ব দিয়ে সরেজমিনে তদন্তের নির্দেশ দেন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাঁর জন্য একটি সুন্দর ঘর নির্মাণ করে দেওয়া হয়।
বর্তমানে সোনাভান খাতুন নতুন ঘরে বসবাস করছেন। নিরাপদ ছাদের নিচে বসবাসের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি। ঘর পাওয়ার পর তিনি বলেন,
> “আগে বৃষ্টি হলে রাত কাটাতে হতো জেগে। এখন নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারি। আল্লাহর রহমতে এখন আর অভাব তেমন লাগে না। নিজে হাঁস-মুরগি পালন করি, একটু জমিতেও কাজ করি।”
নিয়ামতপুর উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্প “একটি মানুষও গৃহহীন থাকবে না” এই শ্লোগান বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। এর ফলে দরিদ্র মানুষগুলো আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত এই ঘরগুলো শুধু আশ্রয়ের জায়গা নয়, বরং একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের দিগন্ত উন্মোচন করেছে। সোনাভান খাতুন সেই সফলতারই এক উজ্জ্বল উদাহরণ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট