1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ

মানবতার সেবায় নিবেদিত সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক এর উদ্যোগে এবং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ধুনটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম রবি।
প্রধান অতিথি ছিলেন ৮নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজানুর ইসলাম খান রেজা, রেজাউল হক দুলাল, মোঃ আব্দুল কাদের ও আব্দুল করিম মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, কে. এম. ইকবাল কায়েস নয়ন, ও মুফতি আশেকে এলাহী শিবলী।

অনুষ্ঠানে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামিম রেজা, জনসংযোগ ও ডোনার বিষয়ক সম্পাদক আবু জর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ (জিম), অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসলাম, ও সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন,“রক্তদান মানবতার এক মহান দৃষ্টান্ত। একজন মানুষের দান করা এক ব্যাগ রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে—এটাই প্রকৃত মানবসেবা।”

অনুষ্ঠান শেষে স্থানীয় তরুণদের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানে আগ্রহী নতুন সদস্যদের নিবন্ধন সম্পন্ন হয়। আয়োজকরা জানান, আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম চালিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট