1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধারে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের বাদামতলা এলাকার মন্ডল বাড়ি থেকে দীপ্তি মন্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার পরে তার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ দীপ্তি মন্ডলের পরিবারের অভিযোগ, তার স্বামী তাপস মন্ডল শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য লাশটি ঝুলিয়ে রেখেছেন।

​স্থানীয় সূত্র ও খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার আমিরাবাদ এলাকার বাদামতলা মন্ডল বাড়ি থেকে গৃহবধূ দীপ্তি মন্ডলের লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

​নিহতের স্বামী তাপস মন্ডল মাদারীপুর কোর্টে মুহরি (ক্লার্ক) হিসেবে কর্মরত। তিনি বাদামতলা এলাকার নিতাই মন্ডলের ছেলে। দীপ্তি মন্ডলের পরিবার দাবি করেছে, বিয়ের পর থেকেই তাপস মন্ডল প্রায়ই দীপ্তিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তাদের জোরালো অভিযোগ, এই নির্যাতনের পরিণতিতেই দীপ্তিকে হত্যা করা হয়েছে এবং পরে তা ধামাচাপা দিতে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে।

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আদিল হোসেন জানিয়েছেন, উল্লেখিত গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং দেখতে ইতোমধ্যে তার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ​লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই দীপ্তি মন্ডলের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট