1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের কলা বাগান কেটে দিল দুর্বৃত্তরা।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালুখালী সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজের পাশে গিয়ে দেখা যায়, কে বা কারা বাগানের ৭২টি কলাগাছ কেটে ফেলেছে।
প্রতিবেশী আইনাল মৃধা বলেন, “মোকসেদ মন্ডল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। রাতের আঁধারে কারা এমন কাজ করলো জানি না। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন?”
জমির মালিক মকসেদ মন্ডল বলেন, “মোহনপুর মৌজার ০৬ নং দাগের ৬.২০ শতাংশ জমি আমার শ্বাশুড়ি মৃত আলেয়া বেগমের নামে। জমিটিতে আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। প্রায় চার মাস আগে এখানে কলা গাছের চারা রোপণ করেছিলাম। কিন্তু গতরাতে কে বা কারা আমার সব গাছ কেটে দিয়েছে, তা জানি না। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।”
কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের ধারণা, পূর্বের কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট