1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোছাঃ মিম আক্তার (১৫) এবং আসামী মোঃ সিয়াম (২২) পরস্পর একই এলাকার বাসিন্দা। আসামি ভিকটিমকে প্রায় সময় বিভিন্ন কুপ্রস্তাব দিতো। একপর্যায়ে ভিকটিম প্রেম ভালোবাসার প্রস্তাব নাকোচ করায় অভিযুক্ত আসামি ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এরই  প্রেক্ষিতে গত ইং ২২/০৭/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিম তার বাড়ী সংলগ্ন রাস্তায় গেলে আসামি- মোঃ সিয়াম (২২) ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণপূর্বক গাড়িযোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তাং-২২/০৭/২০২৫ ইং, ধারা -২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী/২০০৩) এর ৭/৩০।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।এরই ধারাবাহিকতায় ইং ২৮/১০/২০২৫ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকায় র‌্যাব-১৩, রংপুর সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল থানাধীন ০২ নং ফরকাবাদ ইউপিস্থ দামাইল সংঘাত পাড়ায় অবস্থিত জনৈক কুরবান আলীর বাড়ি হতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা মোঃ সিয়াম (২২), পিতা- মোঃ খালেদুর, সাং- দিহানগর, পোষ্ট- খটসিংগা, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট