1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

পার্বতীপুরে এস. এম. জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিবেদকঃ 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ছামিতন বাজার স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “এস. এম. জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্ট”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।
খেলার প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত, আগামী দিনের বিএনপি এমপি পদপ্রার্থী ও জননেতা এস. এম. জাকারিয়া বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ হাজি শওকত মাহমুদ, মোস্তফাপুর ইউনিয়নের কৃষক দলের সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে হাজারো দর্শকের ঢল নামে। ফাইনাল খেলা ছিল রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস. এম. জাকারিয়া বাচ্চু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনকে শক্তিশালী করে।” তিনি ভবিষ্যতে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট