1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত-২

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক-বাস সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৩টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় শিবচর হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ভাঙ্গামুখী লেনে দ্রুতগতিতে চলছিল। পথে বাসটি অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংর্ঘষের পর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন। সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দিলে কয়েক যাত্রী চাপা পড়ে।

নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার মিনহাজুর রহমান (২৪) এবং পাবনার বেড়ার ফারজানা ইয়াসমিন (৩০)। আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে, তবে প্রথম সংঘর্ষের সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ভোরের অল্প আলো এবং অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে। বর্তমানে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট